ছবি: সংগৃহীত
সারাদেশ

দুই বাসের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে (বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে) যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বিস্ফোরণে দগ্ধ আরও এক মৃত্যু

বুধবার (১৪ জুন) বেলা ১১ টার দিকে শ্রীনগর হাসারা হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান রিবেন।

আরও পড়ুন : ৫ বিভাগে বাড়বে তাপমাত্রা

এ ব্যাপারে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, আজ বেলা ১১ টার দিকে ঢাকামুখী লেনে ইলিশ পরিবহনের একটি বাস স্বাধীন এক্সপ্রেসওয়ের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে বাসে থাকা ৮-১০ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে আশরাফুল ঢালী ও শারমিন নামে ২ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : তীব্র গরমে বছরে ২০ হাজার মৃত্যু

দুর্ঘটনার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়ক থেকে বাস ২ টি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা