সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে স্ত্রী হত্যায় স্বামী জয়মুদ্দিন জদ্দির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ভাষণ এক অমূল্য দলিল

সোমবার (১২ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আব্বাস উদ্দীন জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয়মুদ্দিন আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের মৃত কোকরা সাখিদার এর ছেলে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৩

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ আগস্ট সকালে আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের জয়মুদ্দিন জদ্দি তার স্ত্রী আনোয়ারা বেগমকে পারিবারিক কলহের জেরে হত্যা করে বাড়ির পাশের পুকুরে মরদেহ গোপন করে। পরবর্তীতে আনোয়ারাকে তার মেয়ে খুঁজে না পেয়ে তার মামা আ. রহমানকে খবর দেয়।খোঁজাখুঁজির এক পর্যায়ে আনোয়ারার মরদেহ পুকুরে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করা হয়। আনোয়ারার ভাই আ. রহমান তার ভগ্নিপতি জয়মুদ্দিনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ বলেন, পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। পরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০২ ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আসামি বর্তমানে পলাতক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা