ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঁদা আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর বেতকা চৌরাস্তায় অটোরিকশার চালকদের কাছ থেকে পুলিশের চাঁদা আদায় ও হয়রানির অভিযোগে রাস্তা অবরোধ করেছে চালকরা।

আরও পড়ুন : কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

সোমবার (১২ জুন) সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত টঙ্গিবাড়ী, লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর উপজেলা হতে মুন্সীগঞ্জ সদরে যাতায়াতের প্রধান সড়কটি অবরোধ করে রাখায় ভোগান্তিতে পরে হাজারো যাত্রী।

সড়কটি অবরোধ করায় এ সময় আদালতে আসা বিচার প্রার্থীসহ স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের বাড়তি বিড়ম্বনায় পড়তে দেখা যায়।

আরও পড়ুন : আবারও ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

পরবর্তীতে টঙ্গিবাড়ী থানা পুলিশ ও মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ইনেসপেক্টর ঘটনাস্থলে এসে অটো চালকদের বিষয়টি সমাধানের আশ্বাস দিলে চালকরা তাদের অবরোধ তুলে নেন।

তাদের দাবি, রাস্তায় অটো চালকদের জরিমানা ও কোনো হয়রানি করা যাবে না।

এ পথে যাতায়াতকারী শিক্ষার্থীরা বলেন, টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডের বাজার থেকে বেতকা চৌরাস্তা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার হেঁটে আসছি। এখনো কোনো গাড়ি পাচ্ছি না। আজ আমাদের পরীক্ষা। যেতে না পারলে কীভাবে পরীক্ষা দেব।

আরও পড়ুন : দুই সিটিতে ভোটগ্রহণ চলছে

যাতায়াতকারী ইউনুছ হাওলাদার জানান, আজ আদালতে আমার মামলার হাজিরার তারিখ ছিল। গাড়ি না চলার কারণে আমি হাজিরা দিতে আদালতে যেতে পারছি না।

অটোচালক রতন জানান, আমাদের শুধু শুধু রাস্তায় আটকিয়ে জরিমানা করে। যেমন রাস্তার পাশে গাড়ি থামিয়ে যাত্রী নিলে অথবা কোনো পাশে দাঁড়ালেই এসে গাড়ির চাবি নিয়ে যায়।কোনো কথা বললে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

আরও পড়ুন : নগ্ন ভিডিও করে লাখ টাকা আদায়

এ বিষয়ে অটোচালক সমিতির সভাপতি সুমন খান জানান, আমরা চালকরা মুন্সীগঞ্জ শহরে টিপ নিয়ে গেলে সদর উপজেলার সিপাহী পাড়া মুক্তারপুর পাম্পের মোর ও সুপার মার্কেটের সামনে আমাদের কাছ থেকে ১৫০০ বা ২০০০, কখনো ৩০০০ টাকা জরিমানা নেয় ট্রাফিক পুলিশ। আমরা কয় টাকা কামাই। ১০০ টাকার টিপ নিয়ে যদি এতো টাকা জরিমানা দিতে হয় তাহলে আমাদের পথে বসা ছাড়া উপায় নাই।

টঙ্গিবাড়ী থানা ওসি রাজিব খান জানান, অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করার পর আমরা তাদের বিষয়টি দেখার আশ্বাস দিলে এবং তাদের অযথা কেউ হয়রানি করবে না প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে যায়।

আরও পড়ুন : বারান্দায় বসে অফিস করলেন অধ্যক্ষ

এ সময় মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের মোবাইলে ফোন দিলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা