সারাদেশ

টঙ্গীবাড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অপূর্ব মন্ডল (১১) নামে এক শিশুর বজ্রপাতে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি

শুক্রবার (৯ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ্ব ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে বালুর মাঠ সংলগ্ন স্থানে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।

নিহত অপূর্ব মন্ডল ওই গ্রামের উত্তম মন্ডলরে ছেলে।

আরও পড়ুন: হত্যা মামলায় ইমরান খানের জামিন

স্থানীয় বাসিন্দা আপন জানান, বন্ধুদের সাথে বালুর মাঠে ফুটবল খেলা করছিলো অপূর্ব মন্ডল। সেই সময় আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি শুরুর পাশাপাশি বজ্রপাত শুরু হয়। কোন কিছু বোঝার আগেই বজ্রপাতে অপূর্ব মন্ডল’র শরীরের কিছু অংশ ঝসলে গিয়ে সেখানে তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদার জানান, বজ্রপাতে শিশুটির মৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশকে ফোন দিয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন: ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান জানান, বজ্রপাতে শিশু মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের সেখানে যায়। এই ঘঠনায় অপূর্ব মন্ডলের পরিবারের কোন অভিযোগ নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা