সারাদেশ

মনোনয়ন প্রত্যাশী লায়ন সাখাওয়াতের মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন মো. সাখাওয়াত হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আরও পড়ুন : একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি

শুক্রবার (৯ জুন) দুপুরে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা মানব দর্পণ কার্যালয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন। লায়ন মো. সাখাওয়াত হোসেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এবং দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

মতবিনিময়কালে লায়ন সাখাওয়াত হোসেন বলেন, 'ফরিদপুর-১ আসন থেকে ২০০৬, ২০১৪ ও ২০১৮ সালে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবারও আমি মনোনয়ন প্রত্যাশী। এই আসন থেকে অনেকেই মনোনয়ন চাচ্ছেন। দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আশা করি সবাই আমার জন্য কাজ করবেন। আর যদি আমি মনোনয়ন না পাই তবে যে মনোনয়ন পাবে আমি তার জন্য কাজ করব।'

আরও পড়ুন : ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তাহলে আমি সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আমি অনেকদিন ধরেই নিজ খরচে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন করেছি।'

তিনি আরো বলেন, 'মুক্তিযুদ্ধের সপক্ষে লেখার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার জন্য দৈনিক নবচেতনা নামে আমি একটি দৈনিক পত্রিকা চালু করেছি।'

আরও পড়ুন : হত্যা মামলায় ইমরান খানের জামিন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আলহাজ্ব খসরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা