ছবি-সংগৃহীত
সারাদেশ

স্কুলছাত্র হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন : খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

রোববার (৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুরের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। তাদেরকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পিপি রফিকুল জানান, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালে অষ্টম শ্রেণির ছাত্র আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় আশিকুরের বাবা হারুন ভূঁইয়া বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন : বেগমগঞ্জে শিক্ষক দম্পত্তিকে পিটিয়ে জখম

এ মামলায় দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া আসামি আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলা থেকে খালাস দেওয়া হয় মো. সোহেলকে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সোহেল, আকিমুল, আবদুর রহমান এবং খালাসপ্রাপ্ত সোহেল আদালতে উপস্থিত ছিলেন। তবে দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা