সারাদেশ

নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটক মো.নুর আলম (৩৫) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে।

রোববার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া থেকে সে প্রথমে চট্টগ্রামে আসে। পরবর্তীতে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ছমিরমুন্সিরহাট বাজারে আসে। সেখানে স্থানীয় লোকজন তাকে ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হলে আটক করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজেকে রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা