প্রতীকী ছবি
সারাদেশ

পাবনায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশুর মৃত্যু

রাকিব হাসনাত, পাবনা: পাবনায় আলাদা ঘটনায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) দুপুরের দিকে জেলার চাটমোহর ও সাঁথিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪) একইগ্রামের হৃদয় হোসেনের ছেলে নাঈম ওরফে রিয়াদ (৫) এবং সাঁথিয়া উপজেলার হাড়িয়াকাহন গ্রামের লোকমান মন্ডলের ছেলে জেলহক হোসেন (১৪)।

স্বজনরা জানান, সকাল সাড়ে দশটার দিকে বাড়ির অদূরে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাশে খেলাধুলা করছিল নাহিদ ও রিয়াদ। একপর্যায়ে দু’জনেই গোসল করতে নামে। এদিকে দীর্ঘসময় বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পানিতে রিয়াদ ও নাহিদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মৃত নাহিদের পিতা শাহ আলমের ধারণা, পা পিছলে পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় মৃত্যু হয়েছে তাদের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। মৃত দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগ্নে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এদিকে, সাঁথিয়া উপজেলার হাড়িকাহন গ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদরাসা ছাত্র হাফেজ জেলহক (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত নব হাফেজ জেলহকের চাচা আলহাজ¦ আবু হানিফ মন্ডল জানান, রোববার বেলা ১১টার দিকে হাড়িয়াকাহন-শিবরামপুর উলুম হাফিজিয়া মাদরাসা মসজিদের ছাদে উঠে আম পাড়ছিল হাফেজ শিশু জেলহক। এ সময় বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেলহককে মৃত ঘোষণা করেন।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা