ছবি-সংগৃহীত
সারাদেশ

খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আগুনে ২ শিশুসহ মায়ের মৃত্যু

রোববার (২৮ মে) দুপুরে উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- ওই গ্রামের হৃদয় হোসেনের ছেলে নাঈম (৫) ও শাহ আলমের ছেলে নাহিদ (৪)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের খালের পাশে খেলাধুলা করছিল নাঈম ও নাহিদ। এরপর দুজনে খালে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

পরে দুপুর ২টার দিকে খালের মধ্যে নাঈম ও নাহিদের মরদেহ ভেসে ওঠে। স্বজনরা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। মৃত দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা