ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী ও শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

আরও পড়ুন : চট্টগ্রামে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

রোববার (২৮ মে) সকালে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের ছটকির সাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা আক্তার সুমি (২৬) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী।

আরও পড়ুন : সৌদি সফর শেষে ফিরলেন সেনাপ্রধান

আহতরা হলেন- কমলনগর উপজেলার করইতলা এলাকার বাসিন্দা ফাতেমা বেগম ও তার ছেলে মোবারক হোসেন (৪)। অপর আহত লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী মো. জুয়েল।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কমলগরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে রামগতি ছেড়ে আসা মায়ের দোয়া নামে যাত্রীবাহী একটি বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : নৈসর্গিক সৌন্দর্য চিত্রকর্মের মূল উপজীব্...

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঝর্ণা আক্তার সুমি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে।

আরও পড়ুন : ১৫০০ জলবায়ু কর্মী আটক

এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা