সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত উপজেলা যুবলীগের সদস্য সজিব সরকার (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন : ঢাকা-বেইজিং বৈঠক আজ

শুক্রবার সন্ধ্যায় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে তিনি মারা যান। নিহত সজিব সরকার উপজেলার মেদিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সজিব সরকার মোটরসাইকেলে ভালুকা বাজারে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান।

আরও পড়ুন : জরুরিভিত্তিতে সংলাপ চান ইমরান

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচা ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মো: নজরুল ইসলাম সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা