প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আল-মামুন (১৩ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বৃদ্ধাকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ

শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর চেংমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-মামুন পার্শ্ববর্তী কঞ্চিবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিশু আল-মামুন তার মা আরিফা বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। দুপুরে সবার অজান্তে শিশুটি হামাগুঁড়ি দিতে দিতে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে স্থানীয়রা শিশু আল-মামুনকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।

আরও পড়ুন : লরিচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা