ছবি: সংগৃহীত
সারাদেশ
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে। ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: গাজীপুর সিটির ভোটগ্রহণ শুরু

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের বিভিন্ন কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা যায়।

ঝাজড় সরকারি প্রাথমিক কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট দিলেন কহিনুর আকতার। ভোট দেওয়ার পর তিনি বলেন, দ্রুত সময়ে এত সহজে ভোট দিতে পারব বুঝতে পারিনি। ইভিএমে ভোট দিয়ে আনন্দ লাগছে।

সকাল ৭টায় ভোট দিতে আসমা আক্তার। তিনি বলেন, সকাল সকাল ভোট দিতে ফজরের নামাজের পর রান্না সেরে ভোট দিতে এসেছি। আমি ভোট দেওয়া শেষ করে বাড়ি গেলে বাকিরা ভোট দিতে আসবে।

আরও পড়ুন: গাজীপুরে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব

আরেক ভোটার মরিয়ম বলেন, সকালে ভোট দিতে বাড়ির কাজ ছেলে ও বউয়ের হাতে দিয়ে এসেছে। এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। মেশিন ভোট দেব এবারই প্রথম।

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. আজমত উল্লা খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের আতিকুল ইসলাম। স্বতন্ত্র মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম লড়ছেন।

আরও পড়ুন: ভোটারকে বাধা দিলে খবর আছে

গাজীপুর সিটি নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা এইচএম কামরুল ইসলাম জানান, ১১ লাখ ৭৯ হাজারেরও বেশি ভোটারের জন্য ৪৮০টি কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি কক্ষ স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ব্যবহার করার জন্য ৫ হাজার ২৪৬টি ইভিএম মেশিন প্রস্তুত রাখা হয়েছে। প্রতিকেন্দ্রে একজন করে ৪৮০জন ট্রাবল শু্যটার, প্রতি দুই কেন্দ্রে একজন করে মোট ২৪০ জন (ভ্রাম্যমাণ) টেকনিক্যাল এক্সপার্ট, ১৪ জন সহকারী প্রোগামার এবং ৪ জন থাকবেন প্রোগ্রামার। যাতে কোন ইভিএম মেশিনে সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়। প্রতিকেন্দ্রে একটি এবং কক্ষে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা