ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সারা দেশের ন্যায় স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যাগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ১২ আসামি খালাস!

সোমবার (২২ মে) সকাল দশটায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সমবেত হয়।

আলোচনা সভায় ভূমি প্রধান সহকারি কর্মকর্তা ইলিয়াস আহমেদ মন্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধরনী বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, ধরনীবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির জেলা সভাপতি মাসুদ রানা সরকার, বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।

আরও পড়ুন : প্রশাসন পলিসি বাস্তবায়নের হাতিয়ার

এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ভূমি সহকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ সরকারের ভূমি উন্নয়ন বিষয়ক তথ্য তুলে ধরে জনকল্যাণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা