ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলায় প্রতিবন্ধী কিশোরকে মারধর

ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. রাজু নামের এক প্রতিবন্ধী কিশোরকে মারধর করার অভিযোগ ওঠেছে সিয়াম নামের এক বখাটের বিরুদ্ধে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ১২ আসামি খালাস!

মারধরের শিকার মো. রাজু বোরহানউদ্দিন পৌরসভা ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার মো. শফিকের ছেলে ও মারধর করা সিয়াম উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমানের ছেলে।

গত শনিবার (২০ মে) দিবাগত রাতে বোরহানউদ্দিনের মানিকার হাটে এ মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মানসিক প্রতিবন্ধী রাজু স্থানীয় মানিকার হাটে চটপটি খেতে যায়। এ সময় ওই বাজারে অবস্থান করা সিয়াম নামের এক বখাটে যুবক তাকে উত্তেজিত করে। পরে রাজু তাকে গালমন্দ করলে সিয়াম তাকে চটপটির দোকানের পিছনে নিয়ে কাঠ দিয়ে এলোপাথারি মারধর করে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

এসময় রাজুর ডাক চিৎকার শুনে স্থানীয় সিহাব হাওলাদরসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে রিকশায় করে বাড়ি পৌছে দেয়।

রাজু মা অভিযোগ করেন, তাঁর ছেলেকে কাঠের বাগা দিয়ে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করেছে। এর পর থেকে রাজু অস্বাভাবিক ব্যাথায় উঠে দাড়াতে ও ঘুমাতে পারছে না।

আরও পড়ুন : উখিয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসনে মিঞা জানান, রাজুকে তিনি চিনেন, এই এলাকায় সকলে রাজুকে স্নেহ করে।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা