ছবি: সংগৃহীত
সারাদেশ
গুচ্ছ ভর্তি পরীক্ষা 

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

জান্নাত জাহান জুঁই (নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আইসিসির প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে পরোয়ানা

শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১১৩ টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় ৭ হাজার ২ শত ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ১শ ৫২ জন এবং অনুপস্থিত ছিলেন ১৪৩ জন। পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯৮ শতাংশ।

আরও পড়ুন : ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আরও পড়ুন : রেলপথে যাত্রী বৃদ্ধি পেয়েছে

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ২০২৩ সালের জিএসটি’র যে ভর্তি পরীক্ষা, তাতে ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে শুরু হয়েছে। কেন্দ্র হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও সেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কোন উপকেন্দ্র অর্থাৎ ক্যাম্পাসের বাইরে অন্যকোনো প্রতিষ্ঠানে আমরা ভর্তি পরীক্ষা নিচ্ছি না।

উপাচার্য আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ২শ ৯৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারছে। নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন : আরও ৫২ ডেঙ্গুরোগী হাসপাতালে

তিনি বলেন, আমাদের যারা এ পরীক্ষা আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা দিন রাত পরিশ্রম করে এটি আয়োজন করেছেন। তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব্ পালন করেছেন। পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক তারা সহযোগিতা করেছেন। স্থানীয় জনগণ, ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনগুলো, বাংলাদেশ ছাত্রলীগ নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ও গণমাধ্যমকর্মীসহ সবোর্পরি আমরা নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার সবার সহযোগিতা পেয়েছি।

গুচ্ছ পদ্ধতির এ ভর্তি পরীক্ষায় ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশব্যাপী এক যোগে মোট ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করছে। ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মে।

আরও পড়ুন : সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

এ পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের কাজ দেখে গণমাধ্যমের প্রতিনিধিরা ও পরীক্ষা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে উপস্থিত অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জয়বাংলা বাইক সার্ভিস চালু করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা