ছবি-সংগৃহীত
সারাদেশ

শনিবার বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার (২০ মে) দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে।

আরও পড়ুন : কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতিতে সন্তোষ

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, নির্মাণাধীন পদচারী–সেতুর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনার এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গত শনিবার এই বিমটি বসানো কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। সে সময় বিমটি স্থাপন করা হয়নি।

আরও পড়ুন : যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে

চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। ওইদিন দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা