ছবি-সংগৃহীত
সারাদেশ

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যা করে চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে স্বামী মো. হৃদয় মিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন : পাবনায় দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার চকপাড়ার সলিংমোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসরিন আক্তারকে (২০) উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। প্রায় ৬ বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকায় আলিমুল হাজীর ছেলে মো. হৃদয় মিয়ার সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর মেয়েকে নিয়ে পালিয়েছেন স্বামী হৃদয়।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়িতে থাকতেন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতর রেখে মেয়েকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর হৃদয় চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা