ছবি : সংগৃহিত
সারাদেশ

দু’দিনের শিশুকে রাস্তায় ফেলে দিলো মা

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের এক পাষণ্ড মায়ের নির্মমতা ২দিনের শিশুকন্যাকে ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

আরও পড়ুন : ছেলে হত্যার বিচার দেখে যেতে চান বাবা!

তষলপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আব্দুর রউফ জানান, বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে ওই গ্রামের লিয়াকত মোল্লার স্ত্রী রুবিয়া পারভীন প্রাতঃকালীন হাঁটার সময় তখলপুর পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন রাস্তার পাশে একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে শিশুর কান্না শুনতে পান।

শিশুটির কান্না শুনে রুবিয়া পারভীন স্থানীয় লোকজনের খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির মায়ের কোন পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : জেলা আহবায়ককে অবাঞ্ছিত ঘোষণা

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুস সাকীব বলেন, শিশুটির বয়স ২দিনের বেশী নয় তবে প্রচুর পরিমাণ কান্নাকাটি করার কারণে এবং বদ্ধ ব্যাগের মধ্যে থাকায় শিশুটি কিছুটা পানিশূন্য ও অক্সিজেন সংকট হয়েছিল।

তবে শিশুটি হাসপাতালে আসার পর থেকে চিকিৎসকগণ তাকে অব্যাহতভাবে স্বাস্থ্যসেবা ও নিবিড় পরিচর্যা করায় পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা