সারাদেশ

ছেলে হত্যার বিচার দেখে যেতে চান বাবা!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সালেহ আহম্মেদ সোহেল হত্যার বিচার হয়নি ২৪ বছরেও। তার বাবা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এনায়েত উল্লাহ সরকার। ছাত্রলীগ নেতা সালেহ আহম্মেদ সোহেলের মা মনোয়ারা বেগম ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী। ছেলে হারানোর শোকে মনোয়ারা বেগম মারা গেছেন অনেক দিন আগে। বাবা এনায়েত উল্লাহ সরকারের শারীরিক অবস্থাও ভালো নেই। ২৪ বছর ধরে বিচারের প্রহর গুনছেন তিনি।

আরও পড়ুন : অনির্বাচিত সরকারের সুযোগ নেই

এনায়েত উল্লাহ সরকার বলেন, আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। হত্যাকারীদের বিচার না দেখা পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। হত্যাকারীদের বিচার দেখে মরতে চাই।’

জানা যায়, ১৯৯৯ সালের ১৭ মে ছাত্রশিবিরের একদল ক্যাডার মিছিল নিয়ে স্টেশন রোডে যাওয়ার পথে ডাকবাংলোর সামনে ছাত্রলীগ কর্মীদের ওপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল গ্রামের সালেহ আহম্মেদ সোহেলসহ ছাত্রলীগের আরও কয়েক কর্মী। পরে গুলিবিদ্ধ সোহেলকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর নিহত সোহেলের বড় ভাই শাকিল আহম্মেদ রাসেল বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। সেই মামলার বিচারের কাজ এখনও চলমান। আজও বিচার পায়নি নিহত ছাত্রলীগ নেতা সোহেলের পরিবার।

আরও পড়ুন : নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

এদিকে ছাত্রলীগ নেতা সোহেলের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (১৭ মে) বুধবার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা