সারাদেশ

ইউপি সদস্যের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নারী ইউপি সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

আরও পড়ুন: বান্দরবানে সন্ত্রাসী হামলায় ২ সেনা নিহত

গতকাল মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ভূক্তভোগী চিকিৎসক উত্তম রতন মজুমদার সুধারাম থানায় নারী ইউপি সদস্য ও তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, নারী ইউপি সদস্য রোকেয়া বেগম ও তার স্বামী ফারুক হোসেন ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। ফারুক ও তার পরিবারের সদস্যরা প্রায় উত্তম মজুমদারের পরিবারের ওপর নানা অত্যাচার, নির্যাচন করে। যার ধাবাহিকতায়। গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত তাদের মালিকানা ও দখলীয় দক্ষিণ জগৎপুর মৌজার ৮০১, ৮০৩ ও ৮০৪ দাগের জমি থেকে জোরপূর্বক বিপুল পরিমান মাটি কেটে নিয়ে যায়। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোন ফল পাননি। উল্টো ইউপি সদস্যের পরিবারের লোকজন তাদের নানা ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ পরিস্থিতিতে বাড়িতে থাকা তার বৃদ্ধা মাসহ পরিবারের সদস্যরা সার্বক্ষনিক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারী ইউপি সদস্য রোকেয়া বেগমের স্বামী ফারুক হোসেন বলেন, ওই জমি তাদের। তারা তাদের জমি থেকে মাটি কেটেছেন। উত্তম মজুমদার এ নিয়ে বাড়াবাড়ি করলে তাকে মাটিতে গেঁথে (পুঁতে) ফেলা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, চর মটুয়া ইউনিয়নের দক্ষিণ জগৎপরে সংখ্যালঘু পরিবারের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা