ছবি: সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ল ৬০ দোকান

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : গাছচাপায় যুবলীগ নেতার মৃত্যু

মঙ্গলবার (১৬ মে) রাত ১ টার দিকে লারমা স্কয়ারের সামনের দোকানগুলোতে এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ১ টার টিকে বাস স্টেশনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পরে। প্রায় ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যায় কয়েক কোটি টাকার মালামাল। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

এ বিষয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পংকজ বড়ুয়া জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

আমাদের ইউনিটের সদস্যরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানগুলো পুড়ে যায়। এ সময় যারা দোকানগুলোর ভেতরে ছিলো তারা বেরিয়ে গেছে।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে ১৪ গরুসহ কৃষক নিহত

এ আগুন কীভাবে শুরু হয়েছে, তার কারণ এখনো জানা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা