নিহতদের বাড়ীতে মানুষের ভীড় (ছবি: সংগৃহীত)
সারাদেশ

কীর্তিনাশা নদীতে চার শিশুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে গোসলে নেমে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে পৃথক ঘটনায় উপজেলার রাজনগর ও মুক্তারেরচরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে কিশোরের মৃত্যু

নিহতরা হলেন- একই উপজেলার রাজনগর ইউনিয়নের কাজি কান্দি গ্রামের কামরুল কাজীর মেয়ে মৌ আক্তার (১৩), নয়ন মাদবর কান্দি গ্রামের শওকত খানের মেয়ে সূচনা আক্তার (১৩), কেদারপুর গ্রামের শুকুর আলীর মেয়ে তানিশা (৭) ও জাজিরা উপজেলার মোহর খার কান্দি গ্রামের সুমন মিয়ার মেয়ে সুরাইয়া আক্রার (৭)।

স্থানীয়রা জানায়, মৌ ও সূচনা দুজন গাজীপুরে একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। তারা পরিবারসহ গাজীপুরে বসবাস করতো। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেরাতে আসে।

আরও পড়ুন : পটুয়াখালীতে বিস্ফোরণে নিহত ১

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানায়, দুপুরে সময় কীর্তিনাশা নদীতে গোসলে নেমে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

অন্যদিকে মুক্তারেরচর ইউনিয়নে খালার বাসায় বেড়াতে যায় তানিসা ও সুরাইয়া। দুপুরে পাশের কীর্তিনাশা নদীতে গোসলে নামে তারা। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে তানিশা এবং সুরাইয়াকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, খবর পেয়ে আমরা মৌ ও সূচনা খানম মেঘাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা