সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ  যুবকের লাশ

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় সাদিকুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।দ

আরও পড়ুন : কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রোববার (২৩ এপ্রিল) ভোরে শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি বিজিবির সহায়তায় উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, চোরাচালান করতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে ছিল মরদেহটি। তবে বিজিবি বলছে, দেশের অভ্যন্তরীন যেকোনো কারণে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনা ঘটতে পারে।

নিহত সাদিকুর রহমান সাধু শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের মৃত তৈয়মুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে , বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকার ধানক্ষেতে মরদেহটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ সম্পর্কিত নয়। দেশের অভ্যন্তরীন ইস্যুতে কোনো কারণে সাদিকুর মারা গেছে। যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : আজ শেষ হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ

তিনি আরও বলেন, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা