যানজট
সারাদেশ

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে দীর্ঘ যানজট

সান নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৫

শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

এদিকে, বঙ্গবন্ধু সেতুর উপর ক‌য়েকটি প‌রিবহন বিকল হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। পরব‌র্তীতে সেগু‌লো অপসারণ ক‌রে সেতু কর্তৃপক্ষ। এছাড়া রা‌তে বঙ্গবন্ধু সেতুপ‌শ্চিম টোলপ্লাজা দুইবার কিছু সম‌য়ের জন্য বন্ধ ছিল ব‌লে জানা গে‌ছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ৩১২ প্রাণহানি

ট্রাক চালক হাবিব বলেন, চট্রগ্রাম থেকে নাটোর পৌঁছাতে ৯ ঘন্টার মতো লাগে। অথচ ২৩ ঘন্টা হলো গাড়ি ছেড়েছি এখনো সেতুতে পৌঁছাতে পারিনি। যে যানজট দেখছি আজ পৌছাতে পারবো কি-না সন্দেহ।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ জা‌হিদ হাসান বলেন, বঙ্গবন্ধু সেতুর দি‌কে পরপর ক‌য়েকটি গা‌ড়ি নষ্ট হওয়ায় গা‌ড়ির চাপ প‌ড়ে‌ছে মহাসড়‌কে। এতে সেতুপূর্ব গোল চত্ত্বর থে‌কে মহাসড়‌কের আনা‌লিয়াবা‌ড়ি পর্যন্ত গা‌ড়ির ধীরগ‌তি র‌য়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হ‌য়ে যা‌বে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা