সারাদেশ

দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন : নির্বাচনে পর্যবেক্ষকদের স্বাগত জানাবো

বুধবার সকাল ১১টায় উপজেলার নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেখ হাসিনা সেনানিবাস তথা ৭ পদাতিক ডিভিশন এর জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লার পক্ষে অনুষ্ঠানে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো. নাহিদুল ইসলাম উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রীর মৃত্যু

এ সময় বড়ইয়া ইউনিয়নের চারশত পঞ্চাশটি পরিবারের মাঝে সেমাই. চাল, ডাল, তৈল এবং চিনি দেয়া হয়। অনুষ্ঠানে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সাহিদ ইকবাল, অনারেরী ক্যাপ্টেন আব্দুল করিম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজাম্মেল, ওয়ারেন্ট অফিসার মো. মনির ও সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা