সারাদেশ

মুন্সীগঞ্জে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জে একটি সুতার কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম মামুন (২৫)। নিহত শ্রমিকের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামে। তবে তার বাবা নাম জানা যায়নি।

আরও পড়ুন : আগুনে পুড়লো ঘুমন্ত ২ বোন

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সোয়া ৮ টার দিকে শহরের উপকণ্ঠের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপর এলাকার গোসাইবাগ গ্রামের দরবার এগ্রো ফিল্টার সুতার কারখানায় এ শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। এই সুতার কারখানার মালিক পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার (ছোট ভাই) হাজী গোলাম কিবরিয়ার বলে জানাগেছে।

জানা গেছে, মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠের মুক্তারপুর গোসাইবাগ গ্রামে স্থানীয় সুতা ব্যবসায়ী গোলাম কিবরিয়ার দরবার এগ্রো ফিল্টার সুতার কারখানায় শ্রমিক মামুন বুধবার রাতের শিফটে কাজ করছিলো। বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে কাজ চলাকালে ছিঁড়ে যাওয়া সুতা জোড়া দিতে গিয়ে মেশিনের উপর পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।

এদিকে, দ্রুত আহত শ্রমিক মামুনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে, স্থানীয় সুতা ব্যবসায়ী গোলাম কিবরিয়ার দরবার এগ্রো ফিল্টার সুতার কারখানায় শ্রমিক মামুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : বিনামূল্যে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ

স্থানীয়রা জানান, মনে হয় অতিরিক্ত সময় কাজ করে ছিলো সে,যার কারণে মামুনের ঘুমের ব্যাঘাত হতে পারে। এই কারণে মামুন মেশিনের উপর পড়ে যেয়ে দুর্ঘটনার শিকার হন।

নিহতের সহকর্মী রাসেল মিয়া বলেন, আমরা একসাথেই কাজ করছিলাম। সুতা ছেঁড়া ঠিক করতে গেলে মামুনের হাতে পেচিঁয়ে যায়। সুতার টানে মামুন মেশিনের রুলারের সাথে আঘাত পেয়ে নিচে লুটিয়ে পরে। ওর নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হয়ে যায়। আমরা ওরে হাসপাতালে আনলে ডাক্তার মৃত্য ঘোষণা করে।

আরও বলেন, বৃহস্পতিবার কাজ শেষ করে ওর দেশের বাড়ি মানিকগঞ্জ যাওয়ার কথা ছিলো, আর বাড়িতে ঈদ করা হলো না ওর। আমরা প্রায় ১৫০ জন শ্রমিক রয়েছি এ মিলে। ও মেইলের কোয়ার্টারে থাকতো।

হাজী গোলাম কিবরিয়া এ ঘটনার বিষয়ে জানান, আমার সুতার মিলে মামুন শ্রমিকের কাজ করতো। রাত ১০ থেকে সকাল ১০টা পর্যন্ত সে কাজ করছিলো। কাজের সময় হয়তো মেশিনের উপর পড়ে গিয়ে মামুন আহত হন।পরে তাকে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন : অসুস্থ ঘোড়ার মাংস বিক্রি, গ্রেফতার ১

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শ্রমিকরা সুতার মিলে নিহত মামুনের মৃতদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে আমরা ঘটনার খবর পাই। ময়নাতদন্তের রির্পোট পেলে শ্রমিকের মৃত্যু সম্পর্কে বলা যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা