ছবি-সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভোলাবো স্বর্ণখালি সড়কের পূবেরগাঁও (মানিকের সড়ক) এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

এখন পর্যন্ত নিহত ব‍্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

ভোলাবো তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

তিনি বলেন, স্বর্ণখালি বাজার-ভোলাবো সড়কের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু

মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা