সারাদেশ

শরীয়তপুরে যুবদলের ইফতার

শরীয়তপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু'র নিঃশর্ত মুক্তি ও সুস্থ্যতা কামনায় শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: একা পেয়ে খুনের পরিকল্পনা, অতঃপর...

শরীয়তপুরের (১৫ এপ্রিল) মনোহর বাজার ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান মাদবর।

বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরদার। এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক প্রার্থী মতিউর রহমান সাগর সহ জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা