ছবি-সংগৃহীত
সারাদেশ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলায় মিতা রাণী মণ্ডল (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বুধবার (১২ এপ্রিল) সকালে খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় জানা গেছে, প্রায় ৫ বছর আগে মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামের শংকর চন্দ্র মণ্ডলের মেয়ে মিতা রাণী মণ্ডলের সঙ্গে একই উপজেলার সেনদিয়া গ্রামের সুরেশ বাইনের ছেলে সুজন বাইনের (৩৫) বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। মঙ্গলবার গভীর রাতে এই কলহের জেরে সুজন তার স্ত্রী মিতাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। বুধবার সকালে পুলিশ খবর পেয়ে মিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন : হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

নিহতের বাবা শংকর চন্দ্র মণ্ডল বলেন, বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান হয়। ছেলের জন্মের পর তার চোখের নেত্রনালীতে সমস্যা থাকায় চিকিৎসার জন্য মাঝে মধ্যে ইন্ডিয়া যেতে হতো। ইন্ডিয়া যাওয়া-আসার খরচ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই জেরে আমার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

নিহতের স্বামী সুজন বাইন বলেন, আমি স্ত্রীকে হত্যা করিনি। সে আত্মহত্যা করেছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : স্ত্রীকে হত্যা, স্বামীর ১০ বছর কারাদণ্ড

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা