ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরে ট্রাকচাপায় মো. সফিউল্লাহ সাদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে গাছা থানাধীন উত্তর খাইলকৈরের টিনের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সফিউল্লাহ সাদ নেত্রকোনার দূর্গাপুর থানার শান্তিপুর এলাকার মাওলানা আব্দুল হামিদের ছেলে। সে গাজীপুর মহানগরীর মারকাজুত তাকওয়া আল ইসলামিয়া মাদরাসার নাজরা বিভাগের প্রথম শ্রেণির ছাত্র।

অন্যদিকে আটক ট্রাকচালক আব্দুল আলিম (৪৫) বগুড়ার আদমদিঘী থানাধীন ধামাইল এলাকার ইব্রাহিম আলীর ছেলে।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

জিএমপির গাছা থানার এসআই জহিরুল ইসলাম ভুঁইয়া জানান, মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকৈর এলাকার বাদল মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় মাদরাসা লেখাপড়া করতো সফিউল্লাহ সাদ। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল সে। পথে উত্তর খাইলকৈরের টিনের মসজিদ মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় সে।

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা