সংগৃহীত
সারাদেশ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনে থাকছে না ইভিএম

সোমবার (৩ এপ্রিল) ভোররাতে শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মাস্টারপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

নিহতের ছেলে বাবু মিয়া জানান, আমার বাবা রবিবার রাতে বাড়ি থেকে রাগ করে বের হয়। আমরা তাকে অনেক খোঁজাখুঁজির পর রাতে কোনো খবর পায়নি। আজকে সকাল বেলা খবর পেলাম যে একটা দুর্ঘটনা ঘটেছে, তখন এসে দেখি আমার বাবা ট্রেনে কাটা পড়েছে।

আরও পড়ুন : আমরা ভালোই আছি

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ভোররাতে শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন : সারের দাম বাড়ানো হবে না

তিনি আরও জানান, স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা