মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম
সারাদেশ

দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কেননা তিনি জানেন, এ দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

রোববার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যের সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কৃষকদের মাঝে আওয়ামী লীগ সরকার বিনামূল্যে সার, বীজ, কীটনাশক দিচ্ছে। কিন্তু গত বিএনপি জোট সরকারের সময় সারের দাবি করতে গিয়ে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। সেই বিএনপি-জামায়াত জোট আবারও পেছনের দরজা দিয়ে দেশের শাসনক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়। তাই উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আর এ জন্য আবারও আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

আরও পড়ুন: প্রথম আলোর সম্পাদকের জামিন আবেদন

উপজেলা নির্বাহী ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার পরিচালনায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশি আউশ প্রণোদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, থানার ওসি মো. হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা