সারাদেশ

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীতে ডুবে ইশরাত হোসেন শাওন (০৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের মধ্যদড়িচর পাঁচপাড়া গ্রামে। শিশুটি স্থানীয় আল আমিন ইসলামিয়া একাডেমীর ১ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ছুটি

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে মধ্যদড়িচর পাঁচপাড়া গ্রামের ফরহাদ হোসেন জুয়েল তার স্ত্রীসহ ছেলে ইশরাত হোসেন শাওনকে নিয়ে বাড়ীর পার্শ্ববর্তী বুড়িতিস্তা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার শেষে বাড়ীতে পৌঁছে শিশু শাওনকে খুঁজতে থাকে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটায় বুড়িতিস্তা নদীতে শিশুটির মরদেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা