প্রতীকী ছবি
সারাদেশ

৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছয়টি গ্রামের ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩৭

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, রতনপুর, জৈনপুর, জিয়ানগর, ভবনাথপুর, মরিচাকান্দি এলাকাসহ আরও ছয়টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান এ অভিযান চালান। অভিযানকালে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

মো. সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু লোক অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এর ফলে প্রতিবছর সরকারের তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে

তিনি আরও বলেন, অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় সোনারগাঁ থানার পরিদর্শক মো. মাহফুজুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন, পঙ্কজ কান্তি সরকার, তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসানসহ তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা