সারাদেশ

মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৫ মার্চ) ১২ টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জরিমানার করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

এ সময় ভাই ভাই ফল ভান্ডারে, ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ফল ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই বাজারে নিউ মুসলিম হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম জানান, পবিত্র রমজান উপলক্ষে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এবং বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা ও কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজারে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।

আরও জানান, আজ অভিযান চলাকালীন সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কর হয়েছে। তিনি আরো জানান, কাঁচা বাজার, মুরগির দোকান , মুদি দোকান গুলোতে ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ব্যাটারির পানি পানে মা-মেয়ের মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুর হক, গজারিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফারহানা খান।গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযান কারে সহায়তা করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা