সারাদেশ

রমজানে ভোলায় বাজার মনিটরিং  

ভোলা (প্রতিনিধি) : পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোলা পুলিশ সুপারের উদ্যেগে বাজার মনিটরিং করা হয়েছে ।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৫ মার্চ) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে শহরের চক বাজার,কাচাঁ বাজার,কিচেন মার্কেট সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এসময় তিনি কাচাঁ বাজার থেকে শুরু করে তরমুজের দাম,ডিম,মুরগীর বাজার, মাসেংর বাজার, মাছের বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এসময় বাজারের সকল ব্যবসায়ীকে পন্যের তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি না করার নির্দেশ প্রদান করেন।

পুলিশের পক্ষে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। রমজানের প্রথম থেকে বাজার নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। তাই পুলিশের পক্ষে থেকে বাজার নিয়ন্ত্রন রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।

ভোলা পুলিশ সুপার কার্যলয় সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার ভিড় থাকে। রোজা প্রথম থেকেই সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সকলেই বাজার করতে এসেছেন। রমজানে বিশ্বের অন্য মুসলিম দেশগুলোতে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশে প্রতি বছরই এর উল্টোটি হয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট অহেতুক নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়।

এরই ধারাবাহিকতায় মানুষের যাতে কষ্ট না হয়; তার জন্য ভোলা পুলিশ সুপারের উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়েছে। এসময় প্রতিটি দোকানে তাদের পন্যের দাম জুলিয়ে রাখা জন্য বলা হয়।

সাধারন ক্রেতারা জানান, প্রায় সব জিনিসেরই মূল্য ঊর্ধ্বগতি। বাজার মনিটরিংকে তারাও স্বাগত জানিয়েছে। রমজানে বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম । তিনি বলেন,রমজানে মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীরা যাতে মজুদ করে অতিরিক্ত দামে পন্য বিক্রি না করে,সেজন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।কেউ অযথা নিত্যপণ্য দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আরও পড়ুন: আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান,রিপন চন্দ্র সরকার, ভোলা জেলা ডিআইও-১ মীর খাইরুল কবীর,ভোলা থানার অফিসার ইনচার্জ মো: শাহীন ফকির,ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল গনি প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা