সারাদেশ

বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সান নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫)।

আহতরা হলেন, অটোরিকশায় থাকা শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)।

আরও পড়ুন: রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জোৎস্না বেগম মারা যান। গুরুতর অবস্থায় ইয়াকুব আলী, নুসরাত জাহান এবং অটোচালক মাজারুলকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নেওয়ার পথে ইয়াকুব আলী মারা যান। পরে নুসরাত ও মাজারুলকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে বাসটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা