প্রতীকী ছবি
সারাদেশ

কুড়িগ্রামে ১৬ জুয়াড়ি গ্রেফতার

সান নিউজ ডেস্ক: কুড়িগ্রামে অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কোদালকাটি গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, দুটি মোটরসাইকেল ও নগদ অর্থ জব্দ করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় নিহত ২

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর কোদালকাটি গ্রামের মো. হাসেম আলী (৪৮), ঢুষমারা মোহনগঞ্জ গ্রামের মো. মোমিনুল ইসলাম (২৮), তেররশিপাড়া গ্রামের মো. হুরমুস আলী (৩৬), সাজাই সর্দারপাড়ার মো. শফিকুল ইসলাম (৪২), মেম্বারপাড়ার মো. শাহ আলম (২০), তেররশিপাড়ার মো. আবু সামা (৫৭), মো. সোলেমান (৪১), মো. আবু সাঈদ (৪২), মো. ফুলমিয়া (৪৮), কোদালকাটি ব্যাপারীপাড়ার মো. নূর আলম (২২), উত্তর কোদালকাটির মো. ইব্রাহীম (৩৬), চর সাজাই মন্ডলপাড়ার মো. আজিজুল ইসলাম (৫৭), তেররশিপাড়ার মো. আ. খালেক মিয়া (৩৬), ঢুষমাড়া থানার গোয়ালপাড়া এলাকার মো. তারা মিয়া (৩৬), ডাটিয়ারচরের মো. ফজলুল হক (৫৬) ও খারুভাজ এলাকার মো. শহিদুল ইসলাম (৩৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, গ্রেফতারকৃতদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা