সংগৃহীত
সারাদেশ

ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোচালক নিহত

জেলা প্রতিনিধি : বগুড়া সদরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার ৪ যাত্রী।

আরও পড়ুন : ৮ বিভাগে বৃষ্টির আভাস

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এরুলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম, মো. লিটন (৪০)। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

লিটন বগুড়ার কাহালু উপজেলার মুড়ইল গ্রামের খোরশেদ আলমের ছেলে।

আহতরা হলেন- কাহালু উপজেলার শিকড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে সাজু মিয়া (৩০), সদর উপজেলার সেতাবপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মনিরা (৪০), জাকারিয়া (১৮) ও অজ্ঞাত এক নারী (৫০)। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷

আরও পড়ুন : রমজানে বন্ধ স্কুল-কলেজ, প্রাথমিকে ১৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি ট্রাক দুপচাঁচিয়া থেকে বগুড়া পৌর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ট্রাক থানায় আনা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা