সারাদেশ

নোয়াখালীতে ৭ জুয়াড়ি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় মোবাইলে লুডু জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশ নগদ ৫হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করে।

আরও পড়ুন: আরাভ খান গ্রেফতার হননি

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার মুকিমপুর গ্রামের আবু সায়েদের ছেলে মো. রাসেল ওরফে ইলিয়াছ (২৩), একই উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো.রুবেল (৩০) শুল্যকিয়া গ্রামের ছায়দুল হকের ছেলে মো. মমিন উল্ল্যাহ (২৫) কৃষ্ণরামপুর গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে আব্দুল হালিম (৩৫), মৃত শাহ আলমের ছেলে মো. রোমান (৩৪) সুবর্ণচর উপজেলার চর হাসান গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো.সুমন (৩৫),ফেনীর সদর উপজেলার গাঘরা গ্রামের নুরুল্যাহ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(৩৫)।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানে গাড়িতে হামলা, নিহত ১০

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে ডিবি পুলিশ নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপের পিছনে অভিযান চালায়। সেখানে ৭ জুয়াড়িকে তাদের নিজ মোবাইল ফোনের লুডু অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।

এসপি আরো জানায়, এ ঘটনায় ৭ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা