ছবি: সংগৃহীত
সারাদেশ

সাভারে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ

জেলা প্রতিনিধি : সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাক কারখানার ১০ তলা ভবনের ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করা এক পোশাক শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধারের পর তাকে কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : ক্রিমিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

সোমবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একেএইচ টাওয়ার নামে একটি পোশাক কারখানা ভবনের ছাদে এই ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টা করা হেলাল বিশ্বাস (২৩) নড়াইলের কালিয়া থানার মহাজন গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে। একেএইচ গ্রুপে অপারেটর হিসেবে কাজ করছেন তিনি।

আরও পড়ুন : মানিকগঞ্জে ঘর পাচ্ছে ৩৬৭ গৃহহীন

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে আমরা খবর পাই, এক শ্রমিক একটি ১০ তলা ভবনের ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বুঝিয়ে নামানোর চেষ্টা করি। প্রায় আধাঘণ্টা বোঝানোর পর তাকে অক্ষত নামিয়ে আনতে সক্ষম হই।

নুরুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ঐ যুবকের সাথে কথা বলে জানা গেছে, হেলাল কিছুদিন আগে বিয়ে করেছেন। পরে ডিভোর্স হয়ে যাওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন। তাই আত্মহত্যা করার জন্য ছাদে উঠেছিলেন। পরে আমরা তাকে বুঝিয়ে নামাতে সক্ষম হই।

আরও পড়ুন : সুন্দরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম অস্ত্রোপচার

এ বিষয়ে কারখানার অ্যাডমিন হুমায়ুন কবির জানান, এক শ্রমিক আমাদের কারখানার ১০তলা ভবনের ছাদে উঠেছিলেন আত্মহত্যা করার জন্য। এটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল। তার বউ চলে গেছে। শ্বশুরবাড়ি থেকে বউকে আসতে দিচ্ছে না। আমরা চেষ্টা করেছি কীভাবে তার জীবন বাঁচানো যায়।

তিনি আরও বলেন, বর্তমানে ঐ শ্রমিক আমাদের কারখানায় কাজ করছেন। থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা