সারাদেশ

সড়কে প্রাণ গেল বিমান বাহিনীর সার্জেন্টের

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিমান বাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কালোবাজারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ের ১১টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৩৯) উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্জেন্ট পদে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

স্থানীয় সূত্রে জানা যায়, সাত দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি আসেন আনোয়ার। বৃহস্পতিবার সকালে ব্যক্তি গত কাজে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। যাত্রা পথে উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে পৌঁছলে অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়েন গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে সার্জেন্ট আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। নিহতের স্বজনদের অভিযোগের আলোকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা