ছবি : সংগৃহিত
সারাদেশ

সাজেকে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সিজুগ ছড়া উদয়পুর সীমান্ত সড়ক সংলগ্ন দাড়ি পাড়া এলাকায় ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলে এক শ্রমিকের মৃত্যু এবং ১৩ জন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন : কয়েলের আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

সোমবার (১৩ মার্চ) রাত ৯ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে।

এঘটনার সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, পরে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে চাঁদের গাড়ী যোগে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আরও পড়ুন : হরিণের মাংসসহ দুই ক্রেতা আটক

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন শ্রমিকরা সীমান্ত সড়কের কাজ শেষে ঢ্রাম ট্রাকে করে ফেরার পথে উঁচু পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়,ফলে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : বখাটের হামলায় দুই ছাত্রী হাসপাতালে

আহতদের অবস্থাও আশংকা জনক জানিয়ে ওসি নূর বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। ট্রাকে ৩১ জন শ্রমিক ছিলো বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা