সংগৃহীত
সারাদেশ

হরিণের মাংসসহ দুই ক্রেতা আটক

জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই ক্রেতা। এসময় মাংস ফেলে পালিয়ে যান দুই পাচারকারী।

সোমবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরতলীর নারিকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১৯ কেজি হরিণের মাংস জব্দ এবং দুই ক্রেতাকে আটক করে পুলিশ।

আরো পড়ুন : মাদরাসা শিক্ষার্থীদের ভিক্ষুক বানাতে চায়

আটককৃতরা হলেন , উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নারিকেলতলা আবাসন এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রি মো. সাদ্দাম হোসেন (৩২) ও একই এলাকার সুলতান শরীফের ছেলে ভ্যানচালক মো. বেল্লাল শরীফ (৩০)।

অন্যদিকে হরিণের মাংস বিক্রি করতে আসা দুই চোরা শিকারি হলেন, উপজেলার জয়মনি গ্রামের হাসান ও চাঁদপাই গ্রামের আ. কাদের।

স্থানীয়রা জানান, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার হাসান ও চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের কাদের সোমবার সকালে পৌর শহরতলীর নারিকেলতলা এলাকায় হরিণের মাংস বিক্রি করতে আসেন।

আরো পড়ুন : মিয়ানমারে সেনাবাহিনীর হামলা, নিহত ৩০

এরপর স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ও বেল্লাল শরীফ ৭০০ টাকা দরে দুই কেজি করে মাংস কিনতে গেলে লোকজন দেখে ফেলেন। হরিণের মাংস বিক্রির খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য হারুন মল্লিক ও গ্রামবাসী ছুটে আসলে পাচারকারী হাসান ও কাদের রাস্তার উপর মাংস ফেলে রেখে পালিয়ে যান।

বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৯ কেজি হরিণের মাংস জব্দসহ মাংস ক্রেতা সাদ্দাম ও বেল্লালকে আটক করেন।

আরো পড়ুন : কাতারের সাথে সম্পর্ক ঢেলে সাজানোর আহ্বান

মোংলা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ১৯ কেজি হরিণের মাংসসহ বিকেলে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা