ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : জবি শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ৮

রোববার (১২ মার্চ) দিনব্যাপী উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নে বিভিন্ন স্থানে সরকারের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।

সরকারের উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে, আনন্দ বাজার থেকে সোনাপুর পর্যন্ত সড়কের নির্মাণ কাজ, ৫৪ লাখ টাকা ব্যয়ে গেন্দার আলগা থেকে বিজিপি ক্যাম্প পর্যন্ত সড়ক পাকা করন এবং ৭৮ লাখ টাকা ব্যয়ে নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

এ ছাড়াও নামাজের চর কলেজের নির্মাণ কাজের অগ্রগতি ও নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

উপজেলা প্রকৌশলী কে কে এম সাদেকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা রঞ্জন মজুমদার ভোলা, সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মাস্টার, সদস্য আব্দুল বারী মোল্লা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা