সংগৃহীত
সারাদেশ

বাড়িতে ঢুকে ডাকাতি, কলেজ ছাত্রকে হত্যা

জেলা প্রতিনিধি : গাজীপুরের সালনায় বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামে এক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ওই বাড়ির স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে।

রোববার (১২ মার্চ) দিবাগত মধ্যরাতে সালনার পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন

নিহত মহিউর সুনাল চৌধুরী ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। সুনাল গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলেকে তারা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন : সাবেক স্পিকার জমির উদ্দিনকে জরিমানা

তিনি জানান, এটি ডাকাতির বা লুটের ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড, সেটি তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা, সিআইডি ও বিপিআই পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহে কাজ করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা