সারাদেশ

পিকআপের ধাক্কায় গেল স্কুলছাত্রের প্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভুল্লী বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় রাব্বি (১৫) নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গণতন্ত্র সূচকে এগিয়েছে দেশ

শুক্রবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি (১৫) সদর উপজেলার ভূল্লী বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী পাবনাপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৪

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছাত্র রাব্বি বাই সাইকেল যোগে কোচিংয়ে যাচ্ছিল। সে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী চৌরাস্তায় পৌছলে পঞ্চগড় গামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছাত্র রাব্বি সকালে সাইকেল যোগে কোচিংয়ে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। পরে সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই পিকআপ ভ্যানটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা