সংগৃহীত
সারাদেশ

স্ত্রী-ছেলের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলের পিটুনিতে আব্দুল মালেক (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

নিহত আব্দুল মালেক ওই এলাকার বাসিন্দা। অন্যদিকে ঘাতক - বৃদ্ধ মালেকের তৃতীয় ছেলে সেলিম (৩৫) এবং স্ত্রী জোছনা বেগম (৫০)।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃদ্ধ মালেকের ৬ ছেলের মধ্যে সেলিম তৃতীয়। সে কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকেই বাবার ওপর পারিবারিক কারণে ক্ষিপ্ত ছিলেন সেলিম।

আরও পড়ুন : শপথ নিলেন কাতারের নতুন প্রধানমন্ত্রী

মঙ্গলবার বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জের ধরে মা ও ছেলে মিলে বৃদ্ধ মালেককে পিটিয়ে গুরুতর আহত করলে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ইসমাঈল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মৃত মালেকের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। ঘাতক ছেলে সেলিম পালাতক আছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতক জোছনাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে তোলা হবে। ছেলে সেলিমকে গ্রেপ্তারের অভিযান চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা