ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস উল্টে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত 

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে গাছের সাথে ধাক্কা লেগে পিকনিকের বাস উল্টে ৭৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

আরও পড়ুন : তিন যুবতীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিবার্চন

পুলিশ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে নাচোল উপজেলার স্বপ্নপল্লী পার্কে যাচ্ছিল বাসটি। এ সময় আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসের চালকসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ভোলায় ধর্মসভা অনুষ্ঠানে পুণ্যার্থীদের ঢল

গুরুত্বর আহত হয়েছে অন্তত ১০ জন শিক্ষার্থী। বেশিরভাগ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজ রায়হান বলেন, এক সাথে অনেক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। সকল চিকিৎসক ও স্টাফরা কাজ করছেন।

আরও পড়ুন : পঞ্চগড়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪০

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদা খান ইউসুফজাই বলেন, হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৬৫ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩ শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো অনেকে আসছে চিকিৎসা নিতে।

এই সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন : মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত পিকনিক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছে। বেশিরভাগ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে। ৩ জন ছাড়া তেমন কেউ গুরুতর আহত হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা